বয়স কী ১৮ থেকে ৩৫?

by অক্টোবর ২৯, ২০২৫ 0 comments

Task ০১ | ভোর ৫-টায় ঘুম থেকে উঠুন! 


ভোরে ঘুম থেকে উঠতে ভয় পাবেন না। এটি আপনার দিন শুরু হওয়ার আগেই আপনাকে অন্তত ৩ ঘন্টা সময় বাঁচিয়ে দিবে। 

- বিছানা গুছিয়ে ফেলুন: দিনটা শুরু করুন একটি ছোট কিন্তু সফল একটা কাজের মাধ্যমে।
- অন্তত যে কোন নন-ফিকশন বইয়ের ৫টা পৃষ্ঠা পড়ুন: জ্ঞান দিয়ে আপনার দিন শুরু করুন।
- এক গ্লাস কুসুমগরম পানি খেয়ে নিন: আপনার শরীরকে হাইড্রেট করুন।
- ২০০টি পুশআপ + ১০০টি স্কোয়াট করুন: শরীরকে সচল করে নিন।
মনে রাখবেন, আপনার সাফল্য আপনার দৈনন্দিন কর্মক্ষমতার মধ্যেই আছে, জাস্ট এইটাকে একটু সকাল সকাল চাঙ্গা করে নিতে হবে।

Task ০২ | একটি হাই-ইনকাম স্কিল শেখা শুরু করুন পাশাপাশি সেগুলো নিয়ে প্রাকটিস করা + বিজনেস করার প্ল্যান করে ফেলুন!


এটিকে আসলে জটিল করার দরকার নেই, শুধু এই নিচের এই কাজগুলো করুন এক এক করে:

- আপনি একটা একটি স্কিল বেছে নিন, যেটা আপনার পছন্দের বা আপনি মনে করেন যে এইটার ভালো পসিবিলিটি আছে ভবিষ্যতে। 

- সেই স্কিল শেখানোর ১০-২০টি ইউটিউব চ্যানেল খুঁজে বের করুন।

- অন্তত নেক্সট ৩ মাস প্রতিদিন একটা নির্দিষ্ট সময় ধরে ধরে সেই চ্যানেলগুলোর ভিডিও দেখতে থাকুন (অথবা Udemy, Coursera বা রিলেটেড ওয়েবসাইট থেকে স্কিল রিলেটেড কোর্স করে ফেলুন) 

-  শেখার পাশাপাশি রিয়েল লাইফে সেগুলো প্র্যাকটিস করা স্টার্ট করুন! যেমন আমি কিছু এক্সাম্পল স্কিল দিচ্ছি যেগুলো সবার থাকা উচিতঃ 

1. Sales: যেকোনো কিছু বিক্রি করার ক্ষমতা আপনাকে জীবনে অনেক দূর নিয়ে যাবে। আন্তর্জাতিক মানের কনটেন্টের জন্য Gary Vee এর চ্যানেলটি ফলো করতে পারেন।

2. Coding: বর্তমান এবং ভবিষ্যৎ দুটোই কোডিং এর উপর নির্ভরশীল। বাংলায় কোডিং শেখার জন্য https://www.youtube.com/channel/UCV7cZwHMX_0vk8DSYrS7GCg এর চ্যানেলটা স্টার্ট করার জন্যে পারফেক্ট! 

3. Copywriting: আকর্ষণীয় লেখা দিয়ে মানুষের মনোযোগ আকর্ষণ করার এই স্কিলটির চাহিদা অনেক। Alex Cattoni (https://www.youtube.com/@AlexCattoni) এর চ্যানেলটি ফলো করতে পারেন।

মনে রাখবেন: একটি স্কিল একটি ডিগ্রির চেয়ে ১০ গুণ বেশি মূল্যবান হতে পারে বর্তমান যুগে। 

4. প্রতিদিন ৩০ মিনিট সময় বের করে নিচের এই স্কিলগুলো শিখুন (সারাজীবন কাজে লাগবে):

- Persuasion (অন্যকে প্রভাবিত করার কৌশল)
  • - Communication (যোগাযোগ)
  • - কিভাবে কাজ ভাগ করে দিতে হয় (Delegation)

এতে আপনার চারপাশের সবাইকে নিয়ন্ত্রণ করা ১০ গুণ সহজ হয়ে যাবে। 

পাশাপাশি, আপনার আয়ের Source-গুলোকে ডাইভারসিফাই করতে, এই কাজগুলো করুন:

- অ্যাসেট বা সম্পদে বিনিয়োগ করুন: যেমন স্টক, বন্ড বা রিয়েল এস্টেট।
ব্যবসা শুরু করুন: ছোট করে শুরু করুন এবং ধীরে ধীরে বাড়ান যেমন ই-কমার্স, অ্যাফিলিয়েট মার্কেটিং বা কনটেন্ট ক্রিয়েশন।
- টাকা আয়ের বিভিন্ন অপশন তৈরি করুন।

Task ০৩। সপ্তাহে ৫ দিন ওয়ার্কআউট করার চেষ্টা করুন! 


আপনি যদি প্রতিদিন ওয়ার্কআউট করতে না পারেন, তাহলে আপনি কাজ করার মতো শক্তি পাবেন না আগামী ৫-১০ বছর পর। সুতরাং আগে থেকেই নিজেকে বিল্ড করুন। 

প্রতিদিন ৪০ মিনিট সময় বের করে এই কাজগুলো করুন:

  • ৩০০টি পুশ-আপ (৩০×১০ সেট)
  • ২০০টি স্কোয়াট (২০×১০ সেট)
  • প্ল্যাঙ্ক (১ মিনিট × ২ সেট)

৬ মাসের মধ্যে, আপনি একটি সুন্দর শরীর এবং মন তৈরি করতে পারবেন যা সব জায়গায় কাজে লাগবে।

Task ৪।  High-Value মানুষের সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করুন! 


এটি করার আগে, অবশ্যই প্রথমে নিজের উপর ইনভেস্ট করুন। 

অন্তত এই কাজগুলো করুন:

  • ভালো মানের জুতো পড়ার চেষ্টা করুন সবসময় কারো সাথে দেখা করার আগে।
  • ফিট পোশাক পরার চেষ্টা করুন।
  • একটি ভালো হেয়ারকাট নিন।
  • সুন্দর পারফিউম ব্যবহার করুন।

মনে রাখবেন - আপনি যেমন, তেমন মানুষের সাথেই আপনার পরিচয় হবে।


Task ৫। প্যাসিভ ইনকামের জন্য একটি সাইড হাসল বা ব্যবসা শুরু করুন বা অন্তত প্লান করুন আজ থেকেই! 


একটি সাইড হাসল আপনাকে আপনার নিয়মিত চাকরির বাইরে অতিরিক্ত আয়ের সুযোগ করে দেবে। 

এখানে কিছু আইডিয়া দিচ্ছিঃ 

- ফ্রিল্যান্সিং: আপনার যেকোনো স্কিল (যেমন লেখা, ডিজাইনিং, ওয়েব ডেভেলপমেন্ট) দিয়ে Upwork বা Fiverr এর মতো প্ল্যাটফর্মে কাজ শুরু করতে পারেন। 
- ই-কমার্স: একটি ফেসবুক পেজ বা ওয়েবসাইটের মাধ্যমে পণ্য বিক্রি শুরু করতে পারেন। 
- কন্টেন্ট ক্রিয়েশন বা ব্লগিং বা ইউটিউবিং: আপনার পছন্দের কোনো বিষয়ে কনটেন্ট তৈরি করে গুগল অ্যাডসেন্স বা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে আয় করতে পারেন। 
- স্টক ফটোগ্রাফি: ভালো ছবি তুলতে পারলে Shutterstock বা Adobe Stock এর মতো সাইটে ছবি বিক্রি করতে পারেন। 
- ডিজিটাল প্রোডাক্ট ক্রিয়েশন। 
- এআই বেইজড SaaS বা চ্যাটবট বা এজেন্ট বানানোর চেষ্টা করুন।

আপনার আগ্রহ এবং দক্ষতার উপর ভিত্তি করে একটি সাইড হাসল বেছে নিন এবং আজই কাজ শুরু করুন।


Ballpoint

ডিজাইনার

আফজাল হুসাইন। একজন ওয়েব ডেভেলপার। এই ব্লগটি চাকরীর প্রস্তুতির জন্য করা হয়েছে।.